রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বিএমএসএফ প্রতিষ্ঠাতা সাংবাদিক জাফরের কন্যার জেএসসি’তে জিপিএ-৫ অর্জন

ইমাম বিমান, ঝালকাঠি  ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সাংবাদিক আহমেদ আবু জাফরের একমাত্র কন্যা সুস্মিতা আহমেদ জেরিন জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি ) পরীক্ষার জিপিএ-৫ অর্জন করেছে।

২০১৯ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহন করে। ৩১ ডিসেম্বর সারা দেশের সকল মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে একসাথে জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে সাংবিদক জাফরের একমাত্র কন্যা সুস্মিতা আহমেদ জেরিন জেএসসিতে সাফল্যের সাথে এ+ অর্জন করেছে।

এ বিষয় সাংবাদিক আহমেদ আবু জাফরের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আলহামদুলিল্লাহ আমার একমাত্র কন্যা সুস্মিতা আহমেদ জেরিন জেএসসি পরীক্ষায় এ+ অর্জন করছে এ জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদয় করেছি। আমি তার এই সাফল্য অর্জনে অত্যন্ত খুশি সেই সাথে আমার মেয়ের দীর্ঘায়ু কামনা করছি। আমার মেয়ের এ সাফল্য অর্জন যেন ওর শিক্ষা জীবনে ধরে রাখতে পারে সেই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি পাশাপাশি আমার মেয়ের উজ্জল ভবিষৎ কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছি।