রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নাগেশ্বরীতে দুইদিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  জেলার নাগেশ্বরীতে দুইদিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। দূরদূরান্ত থেকে মন্দির প্রাঙ্গনে শত শত বৈষ্ণব ভক্তের আগমনে মন্দির প্রাঙ্গন মুখরিত হয়।

পৌরসভার হরিরপাঠ এলাকায় হরি মন্দির প্রাঙ্গনে সোম ও মঙ্গলবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপন পরিষদের আয়োজনে সোমবার ভোরে ব্রহ্মমূহুর্তে শুরু হয় অষ্টপ্রহর ব্যাপী মহানাম পরিবেশন। পরিবেশন করেন যথাক্রমে খোলারভিটা গৌরনিতাই, বেরুবাড়ী দাসপাড়া গৌরনিতাই, বামনডাঙ্গা সেনপাড়া রাধা মাধব, নাখারগঞ্জ কৃষ্ণকাঙ্গাল স¤প্রদায়, ফুলবাড়ী কুরুসাফেরুসা মা শ্যামা গীতা সংঘ, কুড়িগ্রাম শোভনদহ শ্রী কৃষ্ণ, ভূরুঙ্গামারী বারাইটারী মাধবাচার্য্য, ফুলবাড়ী কুলাঘাট কৃষ্ণকাঙ্গাল, রাজারহাট ঘড়িয়ালডাঙ্গা বালক, চৌবাড়ী পয়রাডাঙ্গা নিত্যানন্দ, ফুলবাড়ী রাবাইতারী জানকী স¤প্রদায়, রামখানা নাখারগঞ্জ সব্যসাচী গীতা সংঘ।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টায় শুরু হয় লীলা কীর্ত্তন। পরিবেশন করেন প্রতিবেশি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবদ্বীপ জেলার প্রমিলা দাসী, বনগাঁ জেলার বন্দনা রাহা, সাতক্ষীরা জেলার রাজীব বিশ্বাস। জাগতিক, জীবনবোধ-মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্ত বৃন্দ।