শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৫৩
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

প্রতিবন্ধীদের মাঝে কুড়িগ্রামের এসপি দম্পতির কম্বল বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামে প্রতিবন্ধীদের মাঝে জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের পক্ষথেকে কম্বল বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলার উলিপুর আনন্দবাজার, পাটেশ্বরী ও পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) ৬৫০ জন প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, এসময় পুলিশ লাইন্স মাঠে উপস্থিত ছিলেন এসপি পত্নী শাহরিনা জাহান।

উলিপুর উপজেলার আনন্দবাজার তহিরুননেছা তালিমুল কোরআন অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় ৪০ জন বিশেষ ছাত্রদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)।

কুড়িগ্রামের পাটেশ্বরীর আসাদুজ্জামান প্রতিবন্ধী বিশেষ বিদ্যালয়ে প্রতিবন্ধী বয়স্ক ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের মাঝে ৩০০ পিচ কম্বল বিতরণ করেন। সাথে ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহাফুজুর রহমান।

কুড়িগ্রাম পুলিশ লাইন্সে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) ও তার সহধর্মিণী মিসেস শাহ্ রিনা জাহান। পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) আয়োজনে কুড়িগ্রামের সাধারণ অসহায় শীতার্থ ৩১০ জন মহিলা পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন।

ইতিপুর্বে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে দলিত স¤প্রদায়ের ৫০০ জন শীতার্থদের এবং নাগেশ্বরী সুখাতি বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের বিশেষ শিশুদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেছিলেন। কুড়িগ্রামে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে নেমে শৈতপ্রবাহ ও কনকনে শীতে শিশু নারী বৃদ্ধ মানুষ যখন বিপর্যস্ত ঠিক সে সময় পুলিশ সুপার সর্বপ্রথম ব্যক্তিগত উদ্যোগে এই সকল সাধারণ মানুষের শীতনিবারনে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহবান জানিয়েছিলেন।