বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩০
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

কুড়িগ্রামে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিলেন পুলিশ সুপার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  নতুন বছরের শুরুতেই কুড়িগ্রামে উৎসবের আমেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে জেলায় ১৫ লাখ ৬৩ হাজার ৪শ ৩৫টি বই এবং মাধ্যমিক শিক্ষা পর্যায়ে প্রায় ৪২ লাখ বই বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (০১ জানুয়ারী) জেলার কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও নতুন বই পাওয়ার আনন্দ উচ্ছাস ও সোনামনিদের হাসিখুশী থাকতে দেখা গেছে। অভিভাবকদের মাঝেও সে উচ্ছাস ছরিয়ে গেছে। উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স স্কুলে বই বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

আজ সকাল ১১ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক সাদেক হোসেনের সভাপতিত্বে বই ‘বিতরণ উৎসব ২০২০’ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত), কুড়িগ্রাম সদর সার্কেল এডিশনাল এসপি উৎপল রায় সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম পুলিশ লাইন্স স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়া করে আলোকিত মানুষ হতে হবে, বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে অবদান রাখতে হবে।