শুক্রবার, ১৯শে নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৯
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বঙ্গবন্ধুই বাংলার মনুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন – আমির হোসেন আমু এমপি

ইমাম বিমান, ঝালকাঠি  বঙ্গবন্ধুই বাংলার মনুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন বলে মনে করেন ঝালকাঠি-নলছিটি ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী স্মরণীয় করে রাখতে ১ জানুয়ারী বুধবার জেলা আইনজীবী সমিতি চত্তরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রতিকৃতি’র উন্মোচনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, বাংলার মনুষকে সারা জীবন পরাধীন হয়ে থাকতে হত। বঙ্গবন্ধুই বাংলাদেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন।

জেলা আইনজীবি সমিতির উদ্যোগে বার লাইব্রেরী চত্বরে জাতীর জনকের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার শাহ আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মনু, যুগ্ন সাধারন সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।