বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৪
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ভোলায় স্ত্রীর মরদেহ ফেলে পালাল স্বামী

ডেক্সরিপোর্ট  ভোলা সদর উপজেলার তুলাতলি এলাকায় লাইজু আক্তার (১৮) নামে এক স্ত্রীর মরদেহ রেখে পালিয়েছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। লাইজু সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতলি গ্রামের মো. তানজিলের স্ত্রী এবং দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মসু শিকদারের মেয়ে।

স্থানীয়রা জানান, দৌলতখান মহিলা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়া অবস্থায় তানজিলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে লাইজুর। প্রায় দুই মাস আগে তারা পরিবারের মতামত ছাড়াই কোর্ট ও কাজীর মাধ্যমে বিয়ে করেন। তবে তানজিলের পরিবারের লোকজন এ বিয়ে মেনে নিতে পারেনি। এ নিয়ে বিভিন্ন সময় তাদের মধ্যে কলহ চলছিল।

তারা আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তানজিলদের ঘরের দরজা-জানালা খোলা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে বিছানায় কম্বল মোড়ানো অবস্থায় গৃহবধূ লাইজুর মরদেহ দেখতে পায়।

এ ব্যাপারে ভোলা মডেল থানার এসআই মো. মোফাজ্জল হোসেন জানান, রাত ৯টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিছানায় কম্বল গায়ে দেয়া অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করি। তার মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বামীসহ পরিবারের লোকজন পালিয়েছে।

থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।