মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:৪৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

শুধু নারীরাই নয়, পুরুষদেরও যৌন নির্যাতন করা হয় : সানি লিওন

বিনোদন ডেস্ক  যৌননিগ্রহ বিষয়ে বলিষ্ঠ মতামত দিয়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। মিটু আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শুধু নারীরাই নয়, পুরুষদেরও যৌন নির্যাতন করা হয়!

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সানি লিওন ও তার সহ অভিনেতা আরবাজ খান কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বিষয়ে কথা বলেন।

হলিউডের চিত্রপ্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে এক ডজনেরও বেশি যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর সরব হয় সিনে দুনিয়া। মিটু আন্দোলন জোরদার হয়। আর এই প্রতিবাদে সামিল হয়েছেন বলিউডের অনেক তারকাও।

মিটু আন্দোলনে বলিউডে প্রথম বড় প্রতিবাদটি করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার তীব্র অভিযোগ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে। এসময় তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন আরও অনেক তারকা। মিটু তথা যৌন নির্যাতন নিয়ে এ পর্যন্ত কথা বলেছেন সাইফ আলি খান, গুলজার, ঐশ্বরিয়া রাই বচ্চন, মৃণাল ঠাকুর, অদিতি রাও হায়দারি, তাপসী পান্নু, মালাইকা অরোরা, কাজল, বরুণ ধাওয়ান, শাহরুখ খান, রাধিকা আপ্তেসহ অনেকেই। এই তালিকায় যোগ হয়েছেন সানি লিওন ও আরবাজ খান।

কর্মক্ষেত্রে যৌননিগ্রহ প্রসঙ্গে সানি লিওন বলেন, অনেক যুবতী নারীই এরকম নিগ্রহের শিকার হয়ে থাকেন। এটা শুধু নারীদের ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রেও ঘটে। আমি আশা করি, এটা রুখে দেওয়ার মতো শক্তি তাদের রয়েছে। তাদের বলা উচিত, এটা ঠিক নয়। ন্যায়ের জন্য তাদের লড়া উচিত। পরিবর্তন আনতে হলে আপনাকে অবশ্যই কথা বলতে হবে। যদি কথা না বলেন, কিছুই পরিবর্তন হবে না।’

এই অভিনেত্রী পুরুষদের আরও জানান, চুপ করে থাকলে তাদের সাহস আরও বাড়বে এবং এই জঘণ্য কাজ তারা ক্রমাগত করবে। তাই এই বিষয়ে মুখ খুলুন। আমার মতে অনেকটাই পরিবর্তন এসেছে।