সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৩
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

অন্তর্বর্তী সরকারের ভেতরে কোনো ভুল বা দুর্নীতি হলে তা প্রকাশ করে দেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ।। অন্তর্বর্তী সরকারের ভেতরে কোনো ভুল বা দুর্নীতি হলে তা প্রকাশ করতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয়, আপনারা প্রকাশ করে দেন। এতে আমরা সচেতন হব, সংশোধন করতে পারব।’

অন্তর্বর্তী সরকারের ভুল হলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি হয়, আপনারা বলে দেবেন যে এটা করতেছেন, আপনারা জানিয়ে দেবেন। এতে আমার কোনো আপত্তি নেই।’

প্রকল্পটির কাজ ভালোভাবেই এগোচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের একটি অংশের কাজ পুরোপুরি শেষ হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বাজেটের ভেতরেই কাজ শেষ করতে হবে। নতুন বাজেট দেওয়া হবে না। আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয় দিন পর বলে, আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে।’