শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, দুপুর ২:৫২
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান

বিনোদন ডেস্ক  বরাবরের মতো এবারও পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে থাকছে পুলিশের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান।আজ শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে অনুষ্ঠানটি। বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ পরিবেশিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠানটিতে বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন পুলিশের সদস্যরা।

বিটিভি সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকাসহ গোপালগঞ্জ, বান্দরবান, কক্সবাজার সমুদ্রসৈকত, সী-গাল হোটেল, হোটেল দি কক্স টুডে, লংবিচ হোটেল ও মারমেইড বিচ রিসোর্টসহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে ম্যাগাজিন অনুষ্ঠানটির চিত্রায়ণ হয়েছে।

এই অনুষ্ঠানে থাকছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর শুভেচ্ছা বক্তব্য,বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ওপর একটি সচিত্র প্রতিবেদন, নাট্যকার মান্নান হীরার চিত্রনাট্যে সাম্প্রদায়িক সম্প্রীতির আলোকে নির্মিত একটি নাটিকা।
এছাড়া প্রখ্যাত গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ’ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে এই গানের চিত্রায়ণ করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুন নেছা ও ইফতেখায়রুল ইসলাম।

পুলিশ দফতর সূত্র জানায়, ম্যাগাজিন অনুষ্ঠানে ‘সে যে কেন এলো না’, ‘এখানে দুজনে নির্জনে’, ‘দিয়েছি তোকে দিল দিল’, ‘দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না’, ‘এক বিন্দু ভালোবাসা দাও’, ‘প্রেমের আগুনে, ‘চুপি চুপি বল কেউ জেনে যাবে’, ‘তুমি বিনে আকুল পরান’ ইত্যাদি গান দিয়ে সাজানো হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠানটি।

গানগুলোর সঙ্গে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। এছাড়া রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তারকা ও পুলিশ সদস্য পূর্ণচন্দ্র রায় গেয়েছেন ‘দেশে দেশে ঘুরবো রে আমি’ শিরোনামের একটি গান। অনুষ্ঠানের কোরিওগ্রাফিতে ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ ও রহিম।

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ গানটি দিয়ে বঙ্গবন্ধুর সমাধিস্থলেই শেষ হয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’।

উল্লেখ্য, অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান। সার্বিক সমন্বয়ে ছিলেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ওবায়দুর রহমান। এস এ হক অলিকের নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাছুদ-এ হাসান।