শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৪৭
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

পিপিএম পদক পেলেন বরিশাল কোতয়ালী থানার ওসি (তদন্ত) এ,আর,মুকুল

ডেক্সরিপোর্ট  সেবা,সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রহমান মুকুল।

রবিবার (৫ জানুয়ারী) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন কাজে অবদান রাখা পুলিশ সদস্যদের মাঝে পদক তুলে দেন সরকার প্রধান।

নগরীর সাধারন জনগনের সাথে সুমিষ্ট ব্যাবহারের জন্য ইতিমধ্যেই যথেষ্ট সুনাম কুড়িয়েছেন (ওসি তদন্ত) আব্দুর রহমান মুকুল।

একজন চৌকস কর্মকর্তা হিসেবে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এই পদক প্রাপ্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানসহ বিএমপি পরিবারের কর্মকর্তারা আব্দুর রহমান মুকুলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য,সেবা,সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতিবছর পুলিশ সপ্তাহ উপলক্ষে চারটি ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। এ বছর মোট ১১৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম সাহসিকতা ও সেবা এবং প্রেসিডেন্ট পুলিশ পদক-পিপিএম সাহসিকতা ও সেবা পদক দেওয়া হয়েছে।