শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৩৫
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

গৌরনদীতে ১০ পিস ইয়াবাসহ আটক,১

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হরহর গ্রাম থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা জহিরুল ইসলাম বেপারীকে (২৫) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম বেপারীকে রোববার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছেন।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে এসআই মোঃ আসাদুজ্জামান খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।

এ সময় মাদক বিক্রেতা জহিরুল ইসলাম বেপারী পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বসত ঘর থেকে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে জহিরুলকে আটক করে দেহ তল্লাশী করে প্যান্ডের পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

এ ঘটনায় এসআই মোঃ আসাদুজ্জামান খান বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।