শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৬:৩৪
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

চিলমারীর জোড়গাছ বাজারে নৈশ প্রহরীকে হত্যা, ২২ লাখ টাকা লুট

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামে চিলমারী উপজেলায় একটি বাজারের নৈশপ্রহরীকে শ্বাসরোধ হত্যার পর তিন দোকান থেকে ২২ লাখ টাকা নিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের নাম এরশাদুল হক (৫৫)। রোববার দিবাগত রাতে জোড়গাছ বাজারে এ ঘটনা ঘটে।

জোড়গাছ বাজার কমিটির সেক্রেটারি মিজানুর রহমান মুকুল জানান, রোববার জোড়গাছ বাজারে হাট বসেছিল। এদিন প্রচুর লেনদেন হয়েছে। দুর্বৃত্তরা পরিকল্পনা করে রাতে কোনো এক সময়ে নৈশ প্রহরী এরশাদুল হককে দু-হাতপা বেঁধে মুখে গামছা গুজিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

রাতে দুর্বৃত্তরা বাজারের ব্যবসায়ী নজির হোসেন, ফারুক মিয়া ও লাবু বুক স্টোরের সার্টারের তালা ভেঙে ভিতরের মালামাল ও ক্যাশ লুট করে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজির হোসেন জানান, তার গালামালের দোকানের ভল্ট ভেঙে দুর্বৃত্তরা নগদ ১৫ লাখ টাকা ও ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এসময় তারা সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যায়।

অপর ব্যবসায়ী ফারুক মিয়া জানান, তার দোকান থেকে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

লাবু বুক স্টোরের মালিক লিটন জানান, তার ভল্ট থেকে সাড়ে ৯ হাজার টাকা ও মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চিলমারী থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এখনো তদন্ত কার্যক্রম চলছে। পুলিশ ক্লু খুঁজছে। এখন পর্যন্ত ব্যবসায়ী ফারুক মিয়ার দোকানে একপাটি জুতো পাওয়া গেছে। দোষীদের খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নিত) জানান, ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।