শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৩:১০
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

দেশে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ ,বাড়তে পারে শীতের তীব্রতা

ডেক্সরিপোর্ট  দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। সারা দেশের মধ্যে এটাই ছিল সবচেয়ে কম। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে দুদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ রাশেদুজ্জামান।

তিনি বলেন, এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বিস্তারও বাড়বে।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সারা দেশে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তর পশ্চিমাংশে এবং নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা আরও একটু কমতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এই আবহাওয়াবিদ বলেন, পৌষের আজ ২৩ তারিখ। স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমছে।

‘তবে মেঘলা আবহাওয়া কেটে গিয়ে কোথাও কোথাও কনকনে শীত অনুভূত হচ্ছে। রাজধানীসহ অনেক এলাকায় উত্তুরে হাওয়া বাড়ায় শীত অনুভূত হচ্ছে বেশি।’

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারিতে সারা দেশে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

প্রথম দফায় সোমবার থেকে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর মাসের মাঝামাঝি সময়ে মাঝারি মাত্রার একটি এবং মাসের শেষ সপ্তাহে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন এলাকায়।

সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরে নেয়া হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুম ধরা হয়। তবে জানুয়ারির মাঝামাঝিতে বাংলা পঞ্জিকার মাঘ মাসের শুরুতে বরাবরই শীতের তীব্রতা বাড়ে।