রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে মুজিববর্ষ সড়ক উদ্বোধন

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৫ টা ১৫ মিনিটে মুজিববর্ষ সড়ক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।

উপজেলার ধরলা নদীর পশ্চিম প্রান্তে লালমনিরহাট জেলার সীমান্তবর্তী ফুলবাড়ী গেট হতে শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব দিকে সংযোগ সড়কের আছিয়ার বাজার পর্যন্ত সড়কটিকে মুজিববর্ষ সড়ক হিসেবে নামকরণ করা হয়। এরপর তিনি সড়কটিতে ২ হাজার ২০ টি গাছের চারা রোপন কার্যক্রমেরও উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমানসহ সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় সকল স্তরের জনগণ।

সন্ধ্যা সাড়ে ৬ টায় দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় শেষে স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মাঝে বাসকপাতা বিক্রয় থেকে অর্জিত টাকা বিতরণ করেন বিভাগীয় কমিশনার।