রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তজুমদ্দিনে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

তজুমদ্দিন প্রতিনিধি  জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম-২০২০ এর অবহিতকরণ সভা ভোলার তজুমদ্দিনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৭ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তৃতা করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ হাসান শরীফ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, সোনাপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সাংবাদিক মনিরুজ্জামান নয়ন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর এমডিভি’র সুপারভাইজার মোঃ আবু হানিফ।