রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক  বরিশালে জেলাপ্রশাসকের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।পর্যায়ক্রমে ১৪ শতাধিক কম্বল বিতরণ করবেন জেলা প্রশাসন বরিশাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বুধবার ৮ জানুয়ারি সকাল ১০ টার দিকে, জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায়।বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মহানগর এর আয়োজনে, নগরীর বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হল রুমে। মহানগরীর মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোকলেছুর রহমান, জেলা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কোতোয়ালী মডেল থানা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বিমানবন্দর থানা মুকুল মুখার্জি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাউনিয়া থানা নুরুজ্জামানসহ জেলা ও মহানগর দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল থেকে পাওয়া এ কম্বলের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে ৷ এছাড়াও বরিশাল জেলার ১০ উপজেলায় ১০০ জন করে বীর মুক্তিযোদ্ধাকে ১ হাজার কম্বল এবং মহানগর এলাকায় ৪০০ শত কম্বল। মোট ১৪ শত কম্বল পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হবে।

এদিকে গতকাল ৭ জানুয়ারি বিকাল ৩ টায়। জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে। বরিশাল নগরীর সুবিধা বঞ্চিত মানুষ, সিএনজি এবং আটো রিক্সা চালক শীতার্তদের মাঝে ২ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম,অজিয়র রহমান।