শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৯:৩৮
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

কুমারখালীতে ইট ভাটায় যৌথ অভিযান, ৫ লক্ষ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি  কুষ্টিয়া জেলার কুমারখালীর যদুবয়রাতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চার ইট ভাটা মালিককে জ্বালানী কাঠ পোড়ানোর অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় এবং একটি ড্রাম চিমনির ইট ভাটা উচ্ছেদ করা হয়।

বুধবার (৮ জানুয়ারী) এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুমারখালীর যদুবযরার কেশবপুরে এস আর বি ইট ভাটাকে ২ লক্ষ, ট্রি জে বি মালিককে ১ লক্ষ ,সাগর ইট ভাটা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা ও স্ক্যাবিটর দিয়ে ভাটা ধ্বংস ও সৈনিক ব্রিকসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। যদুবয়রাতে অধিকাংশ ইট ভাটা অবৈধ ড্রাম চিমনির হওয়ায় হাইকোর্টের রিট দেখিয়ে ভাটা ধ্বংসের হাত থেকে রক্ষা পেলেও জ্বালানি হিসাবে কাঠ পোড়ানোর অপরাধে তাদেরকে জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের তিন জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পার্থ প্রতিম শীল ও ইসাহক আলী ও জনাব শাহীনুর আক্তার। মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোহাম্মদ আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব কমল কুমার বর্মন সহ র‍্যাব, পুলিশ ও সাংবাদিক বৃন্দ।

এদিকে আর এ বি ব্রিকস ও মহুয়া ব্রিকস অবৈধ ভাটার আওতাভুক্ত হলেও এই দুই ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়নি। এবিষয়ে আর এ বি ব্রিকসের স্বত্বাধিকারীরা আমিরুল ইসলাম বাবু মুঠোফোনে বলেন আগেই পরিবেশ অধিদপ্তরে যোগাযোগ করার কারনে তাদের দুই ভাটায় অভিযান হয়নি।

পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানানো হলে তারা জানান আজ সময় স্বল্পতার কারনে উল্লেখিত ভাটা দুটিতে অভিযান পরিচালনা সম্ভব হয়নি তবে অতিশীঘ্রই