শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৫২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ফুলবাড়ীতে বেসরকারী শিক্ষকদের সরকারিকরণের ৭ বছর পূর্তি উদযাপন

মোঃমোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি  বৃহস্পতিবার ৯ জানুয়ারি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে একটি ঐতিহাসিক দিন।২০১৩ সালের আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ২৬১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষক একযোগে জাতীয়করণ করেছিলেন।

জাতীয়করণের ৭ বছর পূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (০৯ জানুয়ারী ২০২০) সকাল ১১টায় র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়করণ কৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাবেত হয়। সেখানেই অনু্ষ্ঠিত হয় আলোচনা সভা, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঐতিহাসিক ঘোষনার ৭ম বর্ষ পূূর্তির দিনে জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিক্ষকগণ।

পরে বাদ জোহর উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।