শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৩:০৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বরিশালে পিকআপ ভ্যানের চাপায় নারীর মৃত্যু, আটক ১

গৌরনদী প্রতিনিধি  বরিশাল জেলার গৌরনদী উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় খাদিজা বেগম (৩০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলা সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদি গ্রামের ওয়ারেস হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি পিকআপভ্যান খাদিজাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খাদিজাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানচালককে আটক করেছে পুলিশ।