সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, মুক্তিযোদ্ধাগণ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় সর্বসাধারণ।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কুতিক অনুষ্ঠান, ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার।