সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৮
শিরোনাম :
ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭

ঝালকাঠিতে মুজিব বর্ষ উপলক্ষে ক্ষণগনণা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে মুজিব বর্ষের ক্ষণগনণা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী ১০ জানুয়ারী সারাদেশের ন্যায় নানা আয়োজনে ঝালকাঠিতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে ১০ জানুয়ারী শুক্রবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে এক বনার্ঢ্য র‍্যালী আয়োজন করা হয়। জেলা প্রশাসক জোহার আলীর নেতৃত্বে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে প্রায় সহস্রাধিক মানুষের অংশগ্রহনে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিটিতে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ পুলিশ পক্ষ থেকে সুপার ফাতিহা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির সহ জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনতা।

বনার্ঢ্য র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগ এর সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তব্য শেষে ঢাকা তেজগাঁও এর জাতীয় প্যারেড গ্রাইন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানমালা একযোগে বড় পর্দায় প্রদর্শন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষের লোগো উন্মোচন করলে একই সাথে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপন করা ক্ষণগণনার ঘড়ির ঘন্টা বেঁজে ওঠে। অনুষ্ঠানে স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিদাহী আত্মার মাগফিরাত কামনা সহ দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মুজিব বর্ষের ক্ষণগনণা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে ও জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়সমিনের নতৃত্বে জেলা পুলিশের সকল কর্মকর্তার অংশগ্রহে এক বর্নাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষে অনুভতি প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।