সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৫
শিরোনাম :
ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭

ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আল মামুন,ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে সারা দেশের মতো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শনিবার সকাল ৯টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. রেজাউল করিম।

অপরদিকে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ঢাকা মোড়ে সকাল সাড়ে ৮টায় টিকা খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার টিকাদান সুপার ভাইজার শেক সাহার আলী হিরা।

একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর, ৭টি ইউনিয়নে ১৬৯টি কেন্দ্রে ও পৌরসভা এলাকায় ৪০ কেন্দ্রে মোট ২০৯টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১মাস বয়সের ১৪৭৬ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১২০০০ জন শিশু মোট ১৩৪৭৬ হাজার শিশুকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘‘এ’’প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।