সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:২৬
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নড়াইলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি  বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী এবং বঙ্গবন্ধুর জিবন ও কর্ম নিয়ে স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা ছাত্রলীগ সভাপতি চঞ্চল শাহরিয়ার,

অপর দিকে নড়াইলের লোহাগড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগননা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার-শনিবার দুদিন ব্যাপি নানা কর্মসূচি গ্রহন করা হয়। উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত ক্ষণগননা কর্মসূচির অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, আ’লীগ নেতা ওহিদুজ্জামান বাচ্চু, ও আব্দুল হাই সরদার প্রমুখ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতে ঢাকার জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে ক্ষণগননা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে স¤প্রচার করা হয়।

এরপর অতিথিবৃন্দ লোহাগড়া উপজেলায় স্থাপিত ক্ষণগননার ডিজিটাল মেশিনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

শনিবারের কর্মসূচির মধ্যে রয়েছে সকালে উপজেলা পরিষদ হতে আনন্দ শোভাযাত্রা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন, শিশু কিশোরদের অংশ গ্রহনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগীতা, বিকালে সাংস্কৃতি অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শন, সন্ধ্যায় ঢাকায় আয়োজিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে এলইডির পর্দায় সরাসরি স¤প্রচার ও বর্ণিল আতশবাজি প্রদর্শন। শুরু হওয়া মুজিব বর্ষের ক্ষনগননা কার্যক্রম আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে।