সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১ , আটক-১

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দারাখানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম মল্লিক (৫৫) দারাখানা গ্রামের মৃত এনছাব আলী মল্লিকের ছেলে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিরোধীয় জমিতে ঘর উত্তোলনকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় শালিস মীমাংসার মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ খালেক হাওলাদারে নেতৃত্বে ৮-১০ জন মিলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলামের উপর হামলা চালায়। হামলার ঘটনায় নুরুল ইসলাম আহত হয় বলে নিহতের পরিবার অভিযোগ করেন।

পরে নুরুল ইসলামকে রাত ৮টার দিকে কোর্ট রোডস্থ এ্যাডভোকেট ফয়সাল খানের চেম্বারের সামনে রাস্তায় আসলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন রাস্তার পথচারীরা তাকে অটো গাড়ীতে তুলে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। রাত আনুমানিক সাড়ে আটটার সময় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।