সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩২
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে ব্যাবসায়ীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দিল ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীর রুপাতলী এলাকার ব্যাবসায়ী আনকমন সেলুনের স্বত্তাধিকারী শ্রী খোকন চন্দ্র দাসের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দিয়েছে বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র টাফিক পুলিশ।

রবিবার (১২ জানুয়ারী) বেলা ৩ টায় নগরীর কালীবাড়ী রোড শিতলা খোলা বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র ট্রাফিক কার্যালয়ে শ্রী খোকন চন্দ্র দাসের হারিয়ে যাওয়া মোবাইল ফোন টি হস্তান্তর করেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)খায়রুল আলম।

উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম জানান,নগরীর শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মুল সড়কে বেলা দেড়টার দিকে ট্রাফিক পুলিশের এটি এস আই জাকির হোসেন একটি SYMPHONY-40 মডেলের মোবাইল ফোন পেয়ে বেতার যন্ত্রের মাধ্যমে ডিসি (ট্রাফিক) কে অবহিত করেন।পরে ডিসি (ট্রাফিক) এর নির্দেশে মোবাইলে সংরক্ষিত খোকন চন্দ্র দাসের স্ত্রী সুমি রানীর নাম্বার বের করে মোবাইল ফোন উদ্ধারের কথা জানানো হয়।খবর পেয়ে মোবাইল ফোনের মালিক শ্রী খোকন চন্দ্র দাস ট্রাফিক কার্যালয়ে আসলে মোবাইল ফোনটি তার কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিক শ্রী খোকন চন্দ্র দাস জানান,সকাল ১০ টার দিকে তিনি তার স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পথিমধ্যে তার অজান্তে মোবাইল ফোনটি হারিয়ে যায়।পরে ট্রাফিক পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পান।

তিনি আরও জানান, জনগনের সেবক পুলিশের সহায়তায় আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়েছি। অন্য কেউ পেলে হয়ত পেতামনা। এ সময় তিনি ট্রাফিক পুলিশের প্রতি তার কৃতজ্ঞতা জানান এবং নানমুখী কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) এ এফএম ফায়েজুর রহমান,এটি এস আই জাকির হোসেন মোঃ ফয়জ উল্লাহ ও শ্রী নয়ন প্রমুখ।