মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:০৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশালে পাচারের সময় ৮০ মণ জাটকা উদ্ধার, আটক ২

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাস থেকে ৮০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের সাথে জড়িত জনৈক অপু নামে এক ব্যবসায়ী ও বাসের সুপারভাইজার ফয়সালকে আটক করে পুলিশ। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে যশোর যাওয়ার পথে বেলা দুইটার দিকে বরিশাল সদরের দিনারের পুল এলাকায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের নেতৃত্বে কর্মীরা আটক করে। পরে বাসটিতে জাটকা ইলিশের অস্থিত্ব রয়েছে বিষয়টি নিশ্চিত হয়ে থানায় খবর দিয়ে পুলিশে খবর দেয়।

সংশ্লিষ্ট বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, বাসটি থেকে ৮০ মণ জাটকা উদ্ধার এবং ব্যবসায়ী ও বাসের সুপারভাইজারকে হেফাজতে নিয়েছেন। তবে বাসটিতে যাত্রী থাকার কারণে ছেড়ে দিয়েছেন। উদ্ধার জাটকা ইলিশ ও আটক দুইজনকে মৎস্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করার প্রস্তুতি চলছে।

এই বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন- জাটকাগুলো ভোলার চরফ্যাশন উপজেলার জনৈক ব্যবসায়ী শাহাবুদ্দিন যশোরে পাচার করছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।’