রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রংপুর রেঞ্জে কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ শ্রেষ্ঠ

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলায় হেলমেট ব্যবহার ও দূর্ঘটনা রোধে অনন্য ভুমিকা রংপুর রেঞ্জ পুলিশে আবারও সম্মাননা পুরষ্কার পেলো কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ।

দুর্ঘটনা রোধ, যানজট নিরসন, ট্রাফিক শৃংখলা রক্ষা ও হেলমেট ব্যবহারে অনন্য সাফল্য অর্জন করায় ৫ম বারের মত কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ রংপুর রেঞ্জ পুলিশে শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগের মর্যাদা পেয়েছে।

এ উপলক্ষে (১৫ জানুয়ারি) বুধবার বিকেলে রংপুর রেঞ্জে মাসিক অপরাধ ও আইনশৃংখলা পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে কুড়িগ্রামের পক্ষে টিআই জাহিদ সারোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম সহ রেঞ্জের সকল পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুকরণীয় বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করে। ফলে শৃঙ্খলা ফেরে সড়ক, মহাসড়ক ও যানবাহন চলাচলে। দেয়া হয় যানবাহন চালক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ। সৃজণশীল উদ্যোগগুলো নাড়া দেয় সর্ব-মহলে। বিশেষ করে মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে সফলতা, যানবাহন চলাচলে শৃঙ্খলা আনয়ন, নো-হেলমেট নো-পেট্রোল প্রথা চালু, দুর্ঘটনা রোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টিতে জেলা পুলিশ, কুড়িগ্রাম অনন্য ভুমিকা রাখায় এ গৌরব অর্জন করে।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম কুড়িগ্রাম সদরের ট্রাফিক বক্স সংস্কার,রাজারহাট বাজার মোড়ে পুলিল বক্স স্থাপন,ধরলা সেতুতে পুলিশ বক্স স্থাপন সহ জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রম মনিটরিং সেলের মাধ্যমে জোড়দার করায় সড়কে শৃংখলা আনতে বিশেষ ভুমিকা রেখেছে বলে পরিবহন সংশ্লিষ্ট মানুষ মনে করেন।