বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৪১
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

ফুলবাড়ীতে নিজ ঘরে ৭ম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার!

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাতে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে ওই শিক্ষার্থীর নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। নিহত স্কুল শিক্ষার্থীর নাম সিদ্ধার্থ চন্দ্র ভট্টাচার্য (১২)। সে পূর্ব ফুলমতি গ্রামের কেষ্ট চন্দ্র ভট্টাচার্যের ছেলে ও বালাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, মায়ের সাথে অভিমান কওে গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস দেয় সিদ্ধার্থ। পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে ঘরের দরজা ধক্কা দিয়ে খুলে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় সিদ্ধার্থকে উদ্ধার করে নিকটবর্তী বালারহাট বাজারের পল­ী চিকিৎসক মহব্বত হোসেনের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক সিদ্ধার্থকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে সিদ্ধার্থ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় রাতেই একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।