বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:২২
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

‘দারিদ্রতাই বাল্যবিবাহের একমাত্র কারণ’ বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১ টায় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরডি আর এস বাংলাদেশ বাস্তবায়িত বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম ফকির পাড়া আদর্র্শ বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করেন। ‘দারিদ্রতাই বাল্যবিবাহের একমাত্র কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযাগিতায় ফকির পাড়া আদর্র্শ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হন উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মুন্নি আক্তার। এতে সভাপতিত্ব করেন বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরদার, পৌরসভা ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি প্রমুখ।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর নাসরিন পারভীন, মনিরা পারভীন ও জীবন চন্দ্র বর্মন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।