সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:২০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

তাকে দেখতে হুরের মতো লেগেছে: ইমরান খান

অনলাইন ডেস্ক  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মঞ্চ থেকে পড়ে যাওয়ার পর শওকত খানম হাসপাতালের যে নার্স তাকে ব্যথানাশক ইনজেকশন দিয়েছেন, তাকে দেখতে হুরের মতো লেগেছে।

২০১৩ সালে নির্বাচনী প্রচারের সময় মঞ্চ থেকে পড়ে যাওয়ার সময় তিনি মারাত্মক আহত হয়েছিলেন।

সাবেক এই ক্রিকেট তারকা বলেন, তখন তিনি খুব যন্ত্রণার মধ্যে ছিলেন। কিন্তু ওই হাসপাতালের নার্স তাকে যে ইনজেকশন দিয়েছেন, তা কেবল তার ব্যথাই দূর করেনি, তিনি বক্তৃতা দেয়ার সক্ষমতাও অর্জন করেছিলেন।-খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের

যে নার্স তার যন্ত্রণা দূর করেছিলেন, তখন তাকে দেখতে হুরের মতো মনে হয়েছে বলে জানান পাকিস্তান প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, ওই ব্যথানাশক ইনজেকশনের চেয়েও বেশি কিছু থাকলে তা দিতে চিকিৎসককে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু চিকিৎসক তা নাকচ করে দেন।