শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

তুরস্কে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমান তিন টুকরা

অনলাইন ডেস্ক  তুরস্কের ইস্তাম্বুলের সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী বিমান।

বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন টুকরা হয়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ৫২ জন আহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিমানটিতে ১৭৭ জন যাত্রী ছিলেন। ইজমির থেকে অভ্যন্তরীণ এ বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, তুর্কি বিমান সংস্থা পেগাসাসের বিমানটি তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিমানের একটি বিশাল ফাটল দিয়ে যাত্রীদের সরিয়ে নিতে দেখা গেছে।

তুরস্কের পরিবহনমন্ত্রী কাহিত তুরহান সিএনএন তুর্ককে জানিয়েছেন, বিমানটিতে ১৭৭ জন যাত্রী ছিল। লোমহর্ষক ঘটনা সত্ত্বেও কেউ মারা যায়নি।