মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩৭
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রকৃত ভূমিহীনদের সরকারী ঘড় বরাদ্ধ দেয়ার দাবীতে বরিশালে বিক্ষোভ

শামীম আহমেদ  বরিশাল নগরীর রসুলপুর চর ও নদী ভঙ্গুর মানুষদের স্ব স্ব স্থানে বরাদ্ধ ও রেকর্ড  দেওয়া সহ অবিলম্বে ভূমিদস্যুদের দখলে থাকা সকল অবৈধ স্থপনা দ্রুত উচ্ছেদের দাবী জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা বরিশাল জেলা কমিটি।

গতকাল শুক্রবার (০৭ই) ফেব্রয়ারী সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়।

কৃষক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন কৃষাণী সভা বরিশাল জেলা কমিটির সভাপতি রেহানা বেগম মিতু, কৃষক ফেডারেশন জেলা সাধারন সম্পাদক হালিম মোহরী,সাধারন সম্পাদিক রেনু বেগম,প্রচার সম্পাদক ইউসুব আকন,সাংগঠনিক সম্পাদিকা মনি বেগম,সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েত,নুর নাহার মিলি,হীরা বেগম,অভিনাশ মিস্ত্র সহ জেলা ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, বর্তমান সরকার উপজেলায় হত দরিদ্র প্রকৃত ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রামে টিনের ঘড় উত্তোলন করছেন।এখানে স্থানীয় প্রতিনিধিরা এসব ঘড়ের দায়ীত্ব পালনকারীরা সঠিকভাবে প্রকৃত ভূমিহীনদের বরাদ্ধ না দিয়ে জটিলতা সৃষ্টি করছে।এসব জন প্রতিনিধিরা তাদের নিজস্ব লোকদের সুপারিশের মাধ্যমে বরাদ্ধ দেয়ার কারনে ব্যাস্ত ভিটাহীন মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।তাই অবিলম্বে প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারী ঘড় বরাদ্ধ দেয়ার দাবী জানাই।

সমাবেশে কয়েকশত বাস্ত ভিটা ভূমিহীন বৃদ্ধ মহিলা- পুরুষ সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন।