শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২২
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

কৃষক ধান বিক্রি করতে এসে হয়রানীর শিকার হলে কাউকে ছাড় দেয়া হবে না: খাদ্য মন্ত্রী

শামীম আহমেদ  কৃষক ধান বিক্রি করতে এসে কোন রকম হয়রানীর শিকার হলে খাদ্য গুদাম রক্ষক বা এর সাথে জড়িতদের কোন রকম ছাড় দেয়া হবে না। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় এবং তাদের ধান বিক্রি করতে এসে গুদামের লেবারদের বাড়তি মজুরী দিতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন, বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি আজ (১২ই ফেব্রয়ারী) বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আমন ধান সংগ্রহ ২০১৯-২০ উপলক্ষে এক মতবিনিময় সভায় একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, মিল মালিককরা সরকারী গুদামে চাল দেয়ার বেলায় কাবিখার চাল কিনে বা নিম্ন মানের চাল সরবরাহ করতে না পারেন সে বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাদের সজাগ থাকতে বলেন। বর্তমান সরকারের চাল রপ্তানী করার লক্ষে সারা দেশে পাঁচ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুই শতাধিক সাইলো নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাই এই দপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের আগের অনিয়মের কথা ভুলে গিয়ে আন্তরিক ভাবে কাজ করতে বলেন। এসময় মন্ত্রী ধান ক্রয়ের বেলায় প্রকৃত কৃষকদের তালিকা ফের যাহাই বাচাই করার নির্দেশ দেন মন্ত্রী।

বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে এখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় কৃষক, ব্যবসায়ী, মিল মালিক, খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তা জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।