পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ রফিক আকন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মজিদবাড়িয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ।
আটক রফিক আকন উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রামের খালেক আকনের ছেলে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য চালিতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে রফিক আকনকে তার বাড়ীর পাশের একটি নির্মাণাধীন ভবনের ভিতর থেকে ১৭ কেজি গাঁজা ও তা বিকিকিনি করার জন্য ব্যবহৃত একটি দাঁড়িপাল্লা সহ তাকে গ্রেফতার করা হয়।
রফিক আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।