শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মরণফাঁদে পরিণত হয়েছে নাওডাঙ্গা ব্রিজ, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের নাগেশ্বরীতে মরণফাঁদে পরিণত হয়েছে নাওডাঙ্গা ব্রিজ। সংযোগ সড়কটিরও কাচা হওয়ায় বর্ষায় বেহাল অবস্থা হয়। ব্রিজের দুপাশের রেলিং ভেঙ্গে গেছে অনেক আগেই। ব্রিজের পাটাতনেও খানা খন্দক ও গর্ত। ব্রিজের মাঝখানে ভেঙ্গে পড়েছে অনেকখানি। দেখলেই ভয়ে আঁতকে ওঠে বুক। তাই ভাড়ি যানবাহন চলাচল বন্ধ প্রায় ২বছর থেকে। যেকোনো মুহূর্তে ধ্বসে গিয়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ব্রিজটি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপতি থেকে সন্তোষপুরপুর, নাওডাঙ্গাপাড়া, কুটি নাওডাঙ্গা স্কুলেরহাট, তালেবেরহাট হয়ে বয়তুল­ার মোড় পর্যন্ত ৪ কিলোমিটার কাচা রাস্তার মাঝামাঝি নাওডাঙ্গা ও নিমকুশ্যা বিলের উপর নির্মিত। এ ব্রিজের উপরে দিয়ে যাতায়াত করে নেওয়াশী, রায়গঞ্জ, সন্তোষপুর, রামখানা ইউনিয়নের ব্যাপারীহাট, নিলুরখামার, গোপালপুর, ধনী গাগলা, শিয়ালকান্দা, আমতলা, উত্তম খানা, গাগলা, তালেবেরহাট, কুটি নাওডাঙ্গা এলাকাসহ ৪ ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের ২০ হাজার মানুষ।

এছাড়াও সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয়, কুটি নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৃষ্টি মডেল পাবলিক স্কুল ও সূর্যমুখী শিশু নিকেতনসহ কয়েকটি স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। রাতের অন্ধকারে পথ চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। ব্রিজের করুণ অবস্থা হওয়ায় ভয়ে স্কুলেও যেতে চায় না কোমলমতি শিক্ষার্থীরা। যেনো এসব এলাকার মানুষের ভাগ্যের বিপরীতে এই ব্রিজ। তাদের ব্যবসা-বাণিজ্য, কৃষি কাজ, হাটবাজার করাসহ বাচ্চাদের স্কুলে যাতায়াত বড় কষ্টের। তাদের দাবি অবিলম্বে এই ব্রিজটি ভেঙ্গে দিয়ে নতুন ব্রিজ নির্মাণ করে ৪ কিলোমিটার কাচা রাস্তাটি পাকাকরণ করা হোক।

ব্যবসায়ী হারুন-উর রশিদ, হাসেম আলি, মশিউর রহমান বাবলুসহ স্থানীয়রা বলেন এ ব্রীজ দিয়ে ভাড়ি কোন মালামাল পাড় করা যায় না। সংযোগ সড়কটিও কাচা হওয়ায় এর অবস্থাও হয় অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টিতে হাটুকাদা হয়ে যায়। তখন চলাচল করাও দুস্কর হয়ে যায়। অথচ সুদৃষ্টি নেই কর্তৃপক্ষের। তাই জনস্বার্থে জরুরিভাবে নতুন ব্রিজ নির্মাণ ও কাচা রাস্তাটি পাকাকরণ করা জরুরি।