শামীম আহমেদ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে খুন ও ডাকাতির মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৭ ফেব্রয়ারি)দূপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৮ সদর দপ্তর ।
ওয়ারেন্ট ভুক্ত আসামী নান্নু দেওয়ান (৩২) মৃত কাঞ্চন দেওয়ানের ছেলে এবং অপর আসামী জলিল দেওয়ান (৩০) আ. রব দেওয়ানের ছেলে। আসামীদ্বয় মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া এলাকার বাসিন্দা।
র্যাব অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন দড়িচর খাজুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে খুন ও ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নান্নু দেওয়ান ও জলিল দেওয়ানকে গ্রেফতার করে। আসামীদ্বয় তাদের নিজ এলাকাসহ আশপাশের থানা এলাকায় খুন ও ডাকাতি সহ অন্যান্য অপরাধ করে আসছে। তাহাদের ভয়ে এলাকার লোকজন অতিষ্ঠ। আসামী নান্নু দেওয়ান ও জলিল দেওয়ান এর বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় খুন ও ডাকাতিসহ ৩টি করে মামলা রয়েছে। র্যাবের ডিএডি শেখ মোফাচ্ছেল হক আসামীদ্বয়কে মেহেন্দীগঞ্জ থানায় ওয়ারেন্ট মূলে হস্তান্তর করেছেন।