বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:১৫
শিরোনাম :
বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার

ঢাকায় আনা হয়েছে মেট্রোরেল মকআপ

ডেক্সরিপোর্ট  উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের একটি মক (অনুশীলনমূলক) বগি আনা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মক বগিটি কন্টেইনার থেকে নামানো হয়। দুপুরে মক বগি আনার বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের। তিনি বলেন, ‘দেড় মাস আগে মেট্রোরেলের একটি মক বগি আনা হয়। মক বগি হওয়ায় এটি প্রদর্শন করা হবে। মূল ট্রেনে এটি যুক্ত করা হবে না।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে। এ লক্ষ্য সামনে রেখে কাজ চলছে। এরই অংশ হিসেবে দিয়াবাড়িতে নির্মিত হচ্ছে মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার। এতে মেট্রোরেলের ইতিহাস তুলে ধরা হবে। আজ এখানেই মেট্রোরেলের এ মক বগিটি রাখা হয়েছে।

সূত্র আরও জানায়, আগামী মার্চের শেষ দিকে এ প্রদর্শনী সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপর বিনামূল্যে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেয়া হবে। তখন এ মক বগি থেকে মেট্রোরেল সম্পর্কে দেশের সর্বসাধারণ ধারণা নিতে পারবেন।

এই মেট্রোরেল নির্মাণে স্বল্প সুদে ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ প্রকল্প সমীক্ষা করতে এসে ২০১৬ সালে হলি আর্টিসানে হামলার শিকার হয়ে নিহত হন সাত জাপানি। তাদের স্মৃতিও দিয়াবাড়ির মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে স্থান পাবে।