শুক্রবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৫৮
শিরোনাম :
সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪

চলন্ত বাইকে ফেসবুক লাইভ,যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক  মোটরসাইকেল চালিয়ে ফেসবুক লাইভে কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনার কবলে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। চঞ্চল ধীবর নামের ২৪ বছর বয়সী ওই যুবকের মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

ছেলেটির পরিবার জানায়, শনিবার বিকেলে দক্ষিণখণ্ড কালীবাড়িতে পুজো দিয়ে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার সময় ফেসবুকে লাইভে চলন্ত মোটরসাইকেলে কেরামতি দেখাচ্ছিল যুবকটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার বাইক। ফলে বাইক থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে মাথায় আঘাত লাগে তার। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু শেষপর্যন্ত যুবকটিকে প্রাণে বাঁচানো যায় নি। হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

পরিবারের এক সদস্য এনডিটিভিকে জানায়, “বাইক চালানোর সময় সে ফেসবুকে লাইভ ছিল। সেই সময়েই বাইক নিয়ে পড়ে গেলে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল চঞ্চল। ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এর আগেও বাইকে ফেসবুক লাইভ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। শুধু তাই নয় মোবাইলে সেলফি তোলতে গিয়েও অনেকেই পড়েছেন চরম বিপদে। প্রাণ হারিয়েছেন বেশ কিছু। সামান্য সখের বসে জীবন নিয়ে খেলা বন্ধ করতে অনুরোধ জানিয়েছেন সচেতনেরা।