শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২০
শিরোনাম :
সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন

মাধবপাশায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  বরিশালের মাধবপাশা এলাকায় এয়ারপোর্ট থানার উদ্যোগে মুশুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪ টায় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো: জাহিদ বিন আলমের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন,বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: খাইরুল আলম।বিশেষ অতিথি ছিলেন,মাধবপাশা ইউপি চেয়ারম্যান মো: নাসির উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধপাশা ইউপি সদস্য সহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ।

সভায় প্রধান অতিথির বক্তব্য উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম বলেন, সন্ত্রাস,জঙ্গিবাদ মাদক দুর্নীতি সমাজকে কলুষিত করে তুলছে।সমাজের মানুষের শান্তির জন্য এ সব ক্ষতিকর বিষয় থেকে আমাদের দুরে থাকতে হবে।

তিনি আরও বলেন,পুলিশের একার পক্ষে সমাজের নানাবিধ সমস্যা দুর করা সম্ভব নয়।কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সাধারন নাগরিক ও পুলিশের মধ্য একপ্রকার সম্পর্কের সেতুবন্ধন তৈরী হয়। তাই আপনারা পুলিশকে সকল প্রকার অপরাধ সম্পর্কে তথ্যদিয়ে সহযোগিতা করে অপরাধ মুক্ত সু-শৃঙ্খল সমাজ গড়তে এগিয়ে আসুন।আপনারা তথ্য দেন আমরা অপরাধীর বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।