বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:০৩
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

সংবাদ পাঠিকাকে বিয়ে করছেন তাহসান?

বিনোদন ডেস্ক  দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর গত ডিসেম্বরে কলকতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

মিথিলার দ্বিতীয় বিয়ের ৭৫দিন পর এবার তাহসানেরও বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

এ নিয়ে বাংলাদেশের কয়েকটি মিডিয়াসহ কলকাতার প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা গেছে, নতুন ভাবে জীবন শুরু করার কথা শোনা যাচ্ছে সঙ্গীতশিল্পী তাহসান রহমান খানের।

মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আবার নতুন করে নাকি পথ চলা শুরু করতে চলেছেন তিনি।

বাংলাদেশের মিডিয়ার বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কিছু দিন আগে ঢাকার বনানী অঞ্চলের এক রেস্তরাঁয় জনৈক সংবাদ পাঠিকার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় তাহসানকে। সে কথা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। ওই মানুষটিই যে তাহসানের জীবনের ‘স্পেশাল পার্সন’-দাবি করছেন অনেকেই।

তবে বাকিদের মতে, এ নেহাতই গুঞ্জন, উড়ো গসিপ। কাজের জন্যই সেই সংবাদ পাঠিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

তারপরও অনুরাগীদের মধ্যে জল্পনা থামছেই না…যদিও পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি তাহসান।

দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তাহসান-মিথিলা জুটি।

এরপর ২০১৯ সালের ৬ ডিসেম্বরে পরিচালক সৃজিত ‍মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।