বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

চাঁদাবাজির অপরাধে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার

ডেক্সরিপোর্ট  ট্রাক চালককে মারধর ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জোবায়ের আহম্মেদ শান্ত (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মো. আল আমিন (শিক্ষাবর্ষ ২০১৭-১৮)।

সাময়িকভাবে বহিষ্কার করা ছাড়াও অভিযুক্ত এই দুই শিক্ষার্থীকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) ওই দুই শিক্ষার্থী হাইকোর্ট সংলগ্ন রাস্তায় এক ট্রাক চালককে মারধর করে। যার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যবস্থা নিল।