মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে জবাই করে হত্যা : আটক ১

 

ডেক্সরিপোর্ট  পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত মাসুম (৩০) কে ধান ক্ষেতে জবাই করে হত্যার ঘাতক দুর্ধর্ষ ডাকাত হাকিম শিকদার (২০) কে উপজেলার ভেচকি এলাকা থেকে ২৭ ফ্রেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে আটক করেছে থানা পুলিশ। ডাকাত হাকিম মাছুম হত্যা মামলার আসামী। দুর্ধর্ষ ডাকাত হাকিম উপজেলার ভেচকি গ্রামের জাহাঙ্গীর শিকদারের ছেলে।

গত ১৪ জানুয়ারি রাতে ডাকাতির মালামাল ভাগাভাগির বিরোধের জেরে মাসুমকে হত্যা করা হয়। খুন হওয়া দুর্ধর্ষ ডাকাত মাসুম পটুয়াখালী জেলার মহিপুর থানার বিনয়পুর গ্রামের শাহজাহানের ছেলে। সে একাধিক ডাকাতি মামলার আসামী ছিল।

মঠবাড়িযা থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত হাকিমকে ২৮ ফ্রেব্রুয়ারী শুক্রবার আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের চেয়ে আবেদন করে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম।

তিনি জানান, গত ১৪ জানুয়ারি রাতে ডাকাতির মালামাল ভাগাভাগির বিরোধের জেরে মাসুমকে হত্যা করা হয়। এসময় দুর্ধর্ষ ডাকাত ছগীর মোল্লা (৪৮) কে গত ১৫ জানুয়ারী উপজেলা ভেচকি গ্রাম থেকে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করে। পরে সে বরিশাল শেবাচিম হাসপাতাল টিকিৎসাধীন থাকা অবস্থায় পালিয়ে যায়।

এ হত্যার ঘটনায় গত ২৭ জানুয়ারি হত্যার মূল ঘাতক দুর্ধর্ষ ডাকাত ইউনুচ খা (৪৮) কে আটক করে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালতে সে ডাকাত মাসুমকে জবাই করে হত্যা ও একাধিক ডাকাতিসহ নানা অপরাধের কথা স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। ডাকাত ইউনুচ বর্তমানে পিরোজপুর জেল হাজতে রয়েছে।