সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

যে কারনে অপারেশনের সময় সবুজ অ্যাপ্রন পরা হয়

হাসপাতালে চিকিৎসকরা সাধারণত সাদা রঙের অ্যাপ্রন বেশি পরেন। কিন্তু অপারেশন করার সময় তাদের পরনে সাদা অ্যাপ্রন দেখা যায় না। তারা সাদা রঙের পরিবর্তে সবুজ বা নীল রঙের অ্যাপ্রন পরে থাকেন। কিন্তু কেন? নিশ্চয়ই এর কোনো কারণ রয়েছে। আসুন জেনে নেই কারণগুলো-

ভিন্ন রঙের অ্যাপ্রন পরার পেছনে প্রথমত মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। যেহেতু অপারেশন মানেই রক্তের ব্যাপার। যতই ছোট অপারেশন হোক না কেন, রোগীর রক্তপাত হওয়াটা খুবই স্বাভাবিক। তাই অপারেশনের সময় চিকিৎসকদের অ্যাপ্রনে রক্তের দাগ লাগবেই।

যদি চিকিৎসকরা সাদা রঙের অ্যাপ্রন পরেন, তাহলে তাতে রক্তের দাগ দেখতে খুবই খারাপ লাগবে। এমনকি অপারেশন টেবিলে শুয়ে থাকা রোগীও তা দেখে আতঙ্কিত হতে পারেন। সে ক্ষেত্রে বিজ্ঞানসম্মত বিষয় হচ্ছে, সবুজ বা নীল আসলে লাল রঙের পরিপূরক।

ফলে সবুজ বা নীল রঙের ওপর লাল রং মিশিয়ে দিলে, তা কালো হয়ে যায়। সবুজ বা নীল অ্যাপ্রনের ওপর কালো রং বিরূপ মানসিক প্রভাব ফেলে না। দেখেও রক্ত বলে মনে হয় না। তাছাড়া রোগীও মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন না।

শুধু তা-ই নয়, অপারেশন থেকে শুরু করে হাসপাতালের পর্দা, রোগীর বিছানার চাদরও বেশিরভাগ ক্ষেত্রেই সবুজ বা নীল রঙের হয়ে থাকে।