বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৪
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

গাড়ির ‘কেস স্লিপ’ হারিয়ে গেলে যা করবেন

ট্রাফিক আইন অমান্য করায় জরিমানার শিকার হতে হয় অনেককে। প্রচলিত ভাষায় যাকে বলা হয় ‘কেস স্লিপ’। যা দেখিয়ে নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ করে মামলা থেকে অব্যহতি নিতে হয়।

অনেক সময় হারিয়ে যায় জরিমানার এই ‘কেস স্লিপ’। যা নিয়ে ভুক্তভোগীদের দু:শ্চিন্তার যেন শেষ নেই।

আজ আপনাকে জানাবো ‘কেস স্লিপ’ হারিয়ে গেলে কী করবেন?

১. নিকটস্থ থানায় গিয়ে গাড়ি নাম্বার উল্লেখপূর্বক কেস স্লিপ হারানোর বর্ণনা দিয়ে জিডি (সাধারন ডায়েরি) করুন।

২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখুন।

৩. সংশ্লিষ্ট ট্রাফিক অফিসে জিডি কপি ও পরিচয়পত্রের কপি দিয়ে জানিয়ে দিন আপনার কেস স্লিপ হারিয়ে গেছে।

৪. ট্রাফিক অফিস আপনার গাড়ির মামলার তথ্য যাচাই করবে।

৫. ট্রাফিক অফিস মামলার আইডি ও জরিমানার পরিমাণ আপনাকে জানিয়ে দেবে।

৬. আপনি ইউক্যাশে জরিমানা পরিশোধ করার পর জিডি ও পরিচয়পত্রের কপি জমা দিয়ে আপনার ডকুমেন্টটি পেয়ে যাবেন।