শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০১
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

মেহেন্দীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

ডেক্সরিপোর্ট  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভার কালিকাপুর এলাকার এক গৃহবধূর মরদেহ তার শ্বশুরবাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।

রবিবার (১ মার্চ) মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত গৃহবধূর নাম নার্গিস বেগম (৩৫)। তিনি একই এলাকার আলমগির সরদারের মেয়ে এবং উপজেলার পুরাতন ডাক-বাংলো বাজারের ওষুধ ব্যবসায়ী রিয়াজ হাওলাদারের স্ত্রী।

নিহতের শাশুড়ি মোর্শেদা বেগম বলেন, ‘সকালে নার্গিসকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করি। পরে বাড়ির সামনে পুকুরের ঘাটে তাকে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দিই। এরপর বাড়ির লোকজন এসে নার্গিসকে পুকুর থেকে উঠিয়ে আনে।’

গৃহবধূর চাচা মো. ইব্রাহিম বলেন, ‘নার্গিসের স্বামী রিয়াজ উপজেলার পুরাতন ডাক-বাংলো বাজারে ওষুধের ব্যবসা করেন। সেই সূত্রে সেখানে একটি মেয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে। বিষয়টি নার্গিস জানতে পেরে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয় রিয়াজ। এ কারণে রিয়াজ কারণে-অকারণে নার্গিসের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। আমার ধারণা, এই ঘটনার জের ধরে রিয়াজ পরিকল্পিতভাবে নার্গিসকে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে।’ এ ঘটনায় রিয়াজসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে তিনি জানান।

ওসি বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হওয়া যাবে। তারপরও নিহতের পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।’