শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:১১
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

কুড়িগ্রামে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ পালিত

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার দুপুরে পুলিশ লাইন মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন মাঠে এসে শেষ হয়। সেখানে এসে দায়িত্বকালীন নিহত পুলিশ সদস্যের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এরপর পুলিশ লাইন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী (সাবেক এমপি), অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, এড. আব্রাহাম লিংকন পিপি, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু ও প্রেসক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবিব নীলু প্রমুখ।