শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  বরিশালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ মার্চ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসার অফিস বরিশাল এর আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকা, নাসরীন আফরোজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সরকারি বিএম কলেজ বরিশাল অধ্যাপক মোঃ শফিকুর রহমান সিকদার,জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন সহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার উপজেলা শিক্ষা অফিসার এবং শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা বিষয়র বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে দিনভর কর্মশালা অনুষ্ঠিত হয়।