শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জনগণের পুলিশ হতে পেরেছি কিনা, তা আমরা কাজের মাধ্যমে প্রমান দিতে চাই: বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই মুজিব বর্ষে মাননীয় আইজিপি মহোদয়ের নেতৃত্বে জনগণের পুলিশ হতে যে জনমুখী গণমুখী কার্যক্রম এর ধারা অব্যাহত রেখে উন্নয়নের হাইওয়েতে অবস্থান করছি সেখান থেকে পিছনে তাকানোর সুযোগ নেই। ”

শনিবার (৭ মার্চ) সকাল ১১ টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,জনগণের পুলিশ হতে পেরেছি কিনা, তা আমরা কাজের মাধ্যমে প্রমান দিতে চাই।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম বলেন,কাউনিয়া থানায় মাসে এক দিন ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।এ দিন সবাই তাদের মূল্যবান মতামত পেশ করেন।এর মাধ্যমে পুলিশের সাথে জনগনের একটি সুদৃঢ় সম্পর্ক তৈরী হয়েছে।এই সম্পর্ককে আরো মজবুত করতে এবং পুলিশের কাছে জনগনের মতামত ব্যাক্ত করতে এখন থেকে প্রতিদিন আমার দপ্তর(নথুল্লাবাদ ডিসি উত্তরের অফিস) আপনাদের জন্য উন্মুক্ত থাকবে।আপনাদের জন্য প্রতিদিনই আমার দপ্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে।প্রতিদিন যে কেউ এসে মূল্যবান মতামত পেশ করতে পারবেন।আর এর মাধ্যমে জনগনের জন্য পুলিশের সেবা আরও সহজতর হয়ে যাবে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন এন্ড স্টাফ অফিসার) বিএমপি মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক এন্ড ফোর্স বিএমপি মোঃ মাসুদ রানা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।