সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গণভবনে পররাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট  দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করতে গণভবনে গেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় গণভবনে যান তিনি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্রমন্ত্রী গণভবনে গেছেন।’

এর আগে রবিবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ‘মুজিববর্ষের অনুষ্ঠান উপলক্ষে সরকার কাউকে ঝুঁকিতে ফেলতে চায় না। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেবেন। তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত থাকতেই পারেন।’

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভুটানের রাজা জিগমে খেসার ওয়ানচুক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জন রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইতোমধ্যে দুনিয়াজুড়ে শতাধিক দেশ ও অঞ্চলের ১ লাখ ৭ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৬৪৯ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ৯০৫ জন।