সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

খুলনায় স্বর্ণ চুরি চক্রের মূল হোতা সাবেক মহিলা শ্রমিক লীগ নেত্রী আটক

ডেক্সরিপোর্ট  স্বর্ণ চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনায় মহিলা শ্রমিক লীগ মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার মুক্তা (৩২) আটক হয়েছেন।

তার বিরুদ্ধে স্বর্ণ চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সাদিয়া আক্তার মুক্তা ওই স্বর্ণ চুরি চক্রের মূল হোতা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ মো. এহসান শাহ এই মহিলা শ্রমিক লীগ নেত্রীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মুক্তার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২ ভরি ৩ আনা চোরাই স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির ২ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁ থানাতেও স্বর্ণালঙ্কার চুরির মামলা রয়েছে।

গত সোমবার মুক্তাকে আটক করা হলেও অভিযান অব্যাহত থাকার কারণে তথ্য প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত চোরাই স্বর্ণালঙ্কার চক্রের সহযোগী ফারুক ও আব্দুল আলীমকে আটক করা হয়েছে। চক্রের অন্যান্য সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

মুক্তা নগরীর সোনাডাঙ্গা গুহা রেষ্টুরেন্টের মালিক শুকুর আলীর স্ত্রী।

জাতীয় শ্রমিক লীগের মহানগরের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ বলেন, মুক্তা মহিলা শ্রমিক লীগ মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তার কোন পদ নেই। এমনকি রাজনীতির সাথে সম্পৃক্ত নয়।